ঈদ শুভেচ্ছা

যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান প্রেরণ করেন।

সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই উদযাপন কোনভাবেই নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ না হতে পারে।